আপডেট: May 10, 2023
ছবি: ভোক্তা অধিকার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গা সদর উপজেলার কেদারগঞ্জ, সার্কিট হাউজ ও হাটকালুগঞ্জ এলাকায় ফ্লাওয়ার মিল, মুদিখানা, চাউলের দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে সর্তকতামূলক করা হয়েছে মোট ২০ হাজার টাকা জরিমানা। বুধবার (১০ই মে) সকাল সাড়ে ১০টা থেকে ভ্রাম্যমাণ এই অভিযান শুরু করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
তিনি জানান, চুয়াডাঙ্গা সার্কিট হাউজ এলাকায় মেসার্স নিউ তানিয়া ফ্লাওয়ার মিলে অভিযান চালিয়ে আটা, ময়দা ও ভূষিতে ওজন, মেয়াদ ও মুল্য ইত্যাদি না লেখা এবং মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. শহিদুল্লাহকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাটকালুগঞ্জ এলাকায় মেসার্স মডার্ন স্টোরে অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা ও প্রচুর মেয়াদ উত্তীর্ণ পণ্য দোকানে রেখে বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. আলিমুজ্জামানকে একই আইনের ৩৮ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এসময় ব্যবসায়ীদের সতর্ক করে নির্দেশনা দেয়া হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের একটি টিম অভিযান পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

