চুয়াডাঙ্গায় ১১ কেজি রুপার গয়নাসহ আটক ২

আপডেট: May 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ১১ কেজি রুপার গয়নাসহ দুজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন ফরহাদ হোসেন (২৮) ও ফারুক হোসেন (৩২)। আজ শনিবার দুপুরে অভিযান চা‌লি‌য়ে তাদের আটক ক‌রা হয়।

আটককৃত ফরহাদ হোসেন দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দীনের ছে‌লে ও ফারুক হোসেন একই থানার সুলতানপুর গ্রামের আ. বারির ছেলে।ডিবি ওসি আব্দুল আলিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা-সরোজগঞ্জের শলুয়া সড়কে ডিবি পুলিশের একটি টিম অবস্থান নেয়। এ সময় দুজন ব্যক্তি ডিবি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের হাতের ব্যাগ থেকে ১১ কেজি রুপার গয়না উদ্ধার করা হয়।চুয়াডাঙ্গা পুলিশ সুপার (সার্কেল) জাকিয়া সুলতানা জানান, উদ্ধারকৃত রুপার মূল্য ১১ লাখ টাকা। এ ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network