আপডেট: November 21, 2026
আমিনুর রহমান নয়ন: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (২১শে নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে জুয়েল মাহমুদকে সভাপতি, সাইফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি এবং কৌশিক আহমেদ রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন, সাইমুজ্জামান মিশা, জিল্লুর রহমান ও ফয়সাল ইকবাল।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান, মাজেদুল আলম মেহেদী, ওয়ালিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শোয়েব তিতাস এবং প্রচার সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম।
অনুমোদনপত্রে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ১লা নভেম্বর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

