‘চুয়াডাঙ্গা পরিবার’ এর পরিচালকগণের ঈদ পরবর্তী মতবিনিময়

আপডেট: April 28, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ঈদ পরবর্তী মতবিনিময়কালে চুয়াডাঙ্গা পরিবারের পরিচালকগণ

ঈদ পরবর্তী মতবিনিময় করলেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ভিত্তিক জনপ্রিয় গ্রুপ ‘চুয়াডাঙ্গা পরিবার’ এর পরিচালকগণ। চুয়াডাঙ্গা পরিবারের প্রধান পরিচালক বিশিষ্ট সমাজসেবক আরিফ তরফদারের নির্দেশে শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় জীবননগর পৌরশহরের দ্য রয়েল ক্যাফে ফুড পার্কে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে চুয়াডাঙ্গা পরিবারের সাম্প্রতিক কার্যক্রম এবং গ্রুপটিকে সামনের দিকে আরও এগিয়ে নিতে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবারের প্রতিষ্ঠাতা আরিফ হাসান, পরিচালক জহিরুল ইসলাম জনি, পরিচালক (তথ্য ও প্রচার) এম.এ.আর.নয়ন, পরিচালক (ধর্ম) শরিফুল ইসলাম, পরিচালক (কৃষি) আশরাফুল প্রধান, পরিচালক (শিক্ষা) দেলোয়ার হোসেন, পরিচালক (চুয়াডাঙ্গা পৌর) মো. শান্ত ও তারিকুল ইসলাম, পরিচালক (জীবননগর) সামিউল ইসলাম অভি ও এম.এইচ.সম্রাট এবং চুয়াডাঙ্গা পরিবারের শুভাকাঙ্খী উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি।

উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর ‘চুয়াডাঙ্গা পরিবার’ নামের ফেসবুক গ্রুপটি জেলা ও জেলার বাইরের মানুষের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের পাশাপাশি নানাধরনের প্রতিযোগিতার আয়োজন এবং সফলভাবে সেসব অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে সুনাম অর্জন করেছে গ্রুপটি।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network