চুয়াডাঙ্গার বড়শলুয়ায় পুকুরে শত্রুতামূলক বিষ প্রয়োগ, মোটা অঙ্কের টাকা ক্ষতি

আপডেট: November 14, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বড়শলুয়া গ্রামের একটি মাঠের পুকুরে শত্রুতামূলকভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে মারা গেছে পুকুরে চাষ করা বিভিন্ন প্রজাতির মাছ। আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন মাছ চাষি হিজলগাড়ী গ্রামের বাজারপাড়ার মস্তোবারির ছেলে মূলতাব হোসেন। মোটা অঙ্কের টাকা ক্ষতি হওয়ায় তিনি মানসিকভাবে পড়েছেন ভেঙে। রয়েছেন চরম দুঃশ্চিন্তায়।

মুলতাব হোসেন জানান, চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বড়শুলুয়া গ্রামের পুকুমারির মাঠে ১০ বিঘা জমির পুকুর লিজ নিয়ে দীর্ঘ ৪ বছর ধরে আমি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। গত রবিবার (১২ই নভেম্বর ২০২৩ খ্রি.) দিবাগত গভীর রাতে কে বা কারা আমার লিজকৃত পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে গিয়ে দেখি মাছ সব মরে পানিতে ভাসছে। এতে আমার ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। কিছু বলার মতো ভাষা আমার নেই।

তিনি আরও জানান, কোনো উপায়ান্তর না পেয়ে গতকাল সোমবার বিষয়টি আমি লিখিতভাবে দর্শনা থানা পুলিশকে জানিয়েছি। সঠিকভাবে তদন্ত করলে বিষ প্রয়োগের সাথে জড়িতদের খুঁজে বের করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি। যে বা যারা এ ধরনের নিকৃষ্ট কাজ করেছে তাদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এটাই আমার চাওয়া।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network