শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গায় মাদকসহ আটক ৫, বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

আপডেট: March 5, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অভিযান চালিয়ে মাদকসহ ৫ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ই মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ৫ জন হলেন- দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুস সালাম (৪২), দামুড়হুদা খাঁ পাড়ার মৃত আনছার আলীর ছেলে মো. কাবিল (৪০), ফকিরপাড়ার মৃত দবির উদ্দিন শেখের ছেলে জামাত আলী (৫৭), মুক্তারপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে রহিম মিয়া (৩৫) এবং গোবিন্দহুদা গ্রামের মনোহরের ছেলে আনারুল শেখ (৪৫)।

আটক ৫ জনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা। এছাড়া তাদের মধ্যে একজনের কাছ থেকে গাঁজা ছাড়াও উদ্ধার করা হয় ১ পিস ইয়াবা ট্যাবলেট।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ ও ১০০ টাকা করে জরিমানা করে চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহিন আলম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network