চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ দুই যুবক আটক

আপডেট: July 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৯শে জুলাই) সকালে জেলার হায়দারপুর গ্রাম থেকে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানাধীন খেজুরা গ্রামের মৃত শুশাংকর হালদারের ছেলে শ্রী জগদীস হালদার ওরফে জগো (৩৫) এবং হায়দারপুর গ্রামের আহান্নুর মালিতার ছেলে সজীব আহমেদ (২২)। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর থানাধীন হায়দারপুর গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে দুই যুবককে আটক করে তাদের হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় দুই কেজি গাঁজা, নগদ ৭৩০ টাকা, একটি মোবাইল এবং দুটি সিমকার্ড। জব্দকৃত আলামতসহ আটককৃত দুই যুবককে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network