চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ লুৎফুল কবীর

আপডেট: May 22, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দর্শনা থানার ওসি এ.এইচ.এম লুৎফুল কবীর। মার্চ-এপ্রিল/২০২২ ইং মাসের পারফরমেন্স বিবেচনায় রবিবার (২২শে মে) সকাল সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তার হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা। কল্যাণ সভায় বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ১৯ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মুন্না বিশ্বাস, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (এডমিন), আরআই পুলিশ লাইন্সসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ফোর্সবৃন্দ। শ্রেষ্ঠ ওসির পুরস্কার পেয়ে এ.এইচ.এম লুৎফুল কবীর থানার সকল পুলিশ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য থানা এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network