আপডেট: September 30, 2023
ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর
গুজব প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) নাজিম উদ্দিন আল আজাদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে গুজব ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারণা, নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা এবং আত্মহত্যা প্রবণতা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গার বিভিন্ন ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের বিভিন্ন ধরনের দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহকারী সাব-ইন্সপেক্টর রজিবুল হক, রমেন কুমার সরকার, চুয়াডাঙ্গা পরিবার ফেসবুক গ্রুপের আরিফ হাসান, এম.এ.আর.নয়ন, রেডিও চুয়াডাঙ্গার আফজালুল হক, আব্দুল হাকিম, নেটওয়ার্ক চুয়াডাঙ্গার মারিয়াম জাহাঙ্গীর, মাহমুদা আক্তার, প্রথম রাজধানী গ্রুপের মশিউর রহমান, সৌরভ, তারুণ্যের চুয়াডাঙ্গার ইমন আলী, মাসুদ আহম্মেদ, চুয়াডাঙ্গা হেল্পলাইনের নিতু ইসলাম এবং প্রিয় শহর চুয়াডাঙ্গা ফেসবুক গ্রুপের মো. যুবরাজ।
প্রতিবেদক: এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার।

