চুয়াডাঙ্গা-২ আসন: প্রার্থিতা ফিরে পেলেন নূর হাকিম

আপডেট: December 13, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নূর হাকিম। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালে সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক। মঙ্গলবার (১২ই ডিসেম্বর) তিনি প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চুয়াডাঙ্গা-২ আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টু, নজরুল মল্লিক, আব্দুল মালেক মোল্লা এবং নূর হাকিমের মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেলেন নূর হাকিম। শুনানিতে বাতিল করা হয়েছে মির্জা শাহরিয়ার মাহমুদ লন্টুর মনোনয়ন। নজরুল মল্লিকের আপিলের শুনানি এখনও সম্পন্ন হয়নি।

চুয়াডাঙ্গা-২ আসনে এখনও পর্যন্ত বৈধ প্রার্থী হলেন ৭ জন। তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলী আজগার টগর, জাতীয় পার্টির রবিউল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির আব্দুল লতিফ খান যুবরাজ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দেওয়ান মোহাম্মদ ইয়াসিন উল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য, স্বতন্ত্র প্রার্থী হাসেম রেজা এবং দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নূর হাকিম।

প্রতিবেদক: আমিনুর রহমান নয়ন, স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network