শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে

আপডেট: March 19, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: বরিশাল জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান , বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুল হক (এনাম) একটি ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে গেছেন। গতকাল বৃহস্পতিবার বরিশাল আদালতে নিয়মিত হাজিরার এক পর্যায়ে বিচারক জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ করেন। এ ঘটনায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মামলার বাদীর নাম মাওলানা এমরানুল হক। তিনি কিছুদিন পূর্বে ইয়াবা সহ আটক হয়ে জেল খেটেছেন। তাছাড়া জালজালিয়াতি মামলা ও নারী নির্যাতন কোর্টে তার বিরূদ্ধে মামলা চলমান রয়েছে।

এদিকে মাসুদুল হকের স্বজনরা জানান, মামলাটিতে তদন্তকারী কর্মকর্তা নানা ভাবে প্রভাবিত হয়ে একপেশে প্রতিবেদন দিয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করলে সঠিক তথ্য সহ বাদীর ষড়যন্ত্রের সকল রহস্য বেড়িয়ে আসবে।

তারা আরো বলেন, মুসুদুল হক একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। সেইমর্মে তার সেক্টর কামান্ডার কর্তৃক প্রত্যায়নপত্র আছে। তবে স্বাধীনতা অর্জনের পরে তিনি প্রায় ৪০ বছর প্রবাসে ছিলেন। ফলে সরকারী তালিকাভুক্তি কিংবা গেজেটভুক্ত হতে পারেননি। এমন একজন স্বনামধন্য ব্যক্তি প্রতিপক্ষের ষড়যন্ত্রমূলক মামলায় কারাগারে যাওয়ায় সকলেই মর্মাহত। অতিদ্রুত তার  ‍মুক্তি প্রদান সহ ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে এই কুচক্রী মহলের বিচার দাবী করেছেন মাসুদুল হকের স্বজনরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network