জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে চরফ্যাসনে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

আপডেট: July 23, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, নিজস্ব প্রতিবেদক ।।
ভোলার চরফ্যাসনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”।
শনিবার বেলা ১১টায় ভোলার চরফ্যাসন উপজেলার প্রেসক্লাব হলরুমে সংবাদকর্মিদের নিয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, চরফ্যাসন,ভোলা এর আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সামুদ্রিক মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান বলেন, মৎস্যচাষে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হচ্ছে। আজ থেকে সাতদিন ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।কাল রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করবেন।বৃহৎ জনগোষ্ঠীর আমিষের চাহিদা পুরণ করে মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশ তৃতীয় স্থানে। আমাদের আরও প্রচেস্টায় বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ রপ্তানী করে বিশ্বে দ্বিতীয় অবস্থানে যেতে হলে মৎস্য উৎপাদন বাড়াতে হবে।মৎস্য সপ্তাহ উদযাপনের মাধ্যমে মানুষকে আরও সচেতন ও আকৃষ্ট করতে গণমাধ্যমকর্মিদের মাধ্যমে মৎস্যচাষে উদ্ভুত্ত করতে প্রচারণা চালাতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চরফ্যাসন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক,সিনিয়র সদস্য কামাল গোলদার,
সহ-সভাপতি যুগান্তর ( চরফ্যাসন দক্ষিণ ) প্রতিনিধি আমির হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন মিয়াজি,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার,ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন,
কালের কন্ঠ প্রতিনিধি কামরুল সিকদার,দৈনিক জনতা প্রতিনিধি মাহবুবুর রহমান নাজমুল,
দৈনিক মতবাদ প্রতিনিধি মাঈন উদ্দিন জমাদার, যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network