শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন

আপডেট: June 10, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতা ও আলেম-ওলামাদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে ডাকা সমাবেশে অংশ নিতে রাজধানী রমনা এলাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে জড়ো হচ্ছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

সরেজমিনে দেখা গেছে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে ভেতরে মঞ্চ তৈরির কাজ চলছে। দলটির নেতা-কর্মীরা সকাল থেকে উচ্ছ্বাস আর উদ্দীপনা নিয়ে আসছে মৎস্য ভবন ও রমনা এলাকার দিকে।আজকের এ কর্মসূচি পালনে জামায়াত ইসলামী শুধু বায়তুল মোকাররম উত্তর গেটে করার জন্য লিখিত আবেদন করে পুলিশের কাছে। তারই প্রেক্ষাপটে গত রাতে এখানে করার মৌখিক অনুমতি দেয় ডিএমপি।

এর আগে ৫ জুন সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে ডিএমপিতে যান জামায়াত ইসলামীর সমর্থিত আইনজীবীরা। ডিএমপিতে প্রবেশ করার আগে তাদেরকে আটক করে নিয়ে যায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২ ঘণ্টা পর তাদেরকে ছেড়ে দেয় পুলিশ।

৫ জুন কর্মদিবস থাকার কারণে তাদের সমাবেশ করার অনুমতি দেয়নি বলে জানায় পুলিশ। তাই এবার ছুটির দিন শনিবার দেখে তারা অনুমতির আবেদন করে।উল্লেখ্য, ২০১৩ সালের ৪ ফেব্রুয়ারি মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি পায় দলটি। এরপর থেকে দলটিকে কোনো বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network