শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

জামালপুরে ফের আ.লীগ নেতার গুদাম থেকে ৩৮৪ বস্তা চাল উদ্ধার

আপডেট: April 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ জামালপুরে বন্ধ হচ্ছে না ত্রাণের চাল চুরি। আবারও জামালপুরের ইসলামপুর উপজেলায় দুই ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে ৩৮৪ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলার গুঠাইল বাজারের নন্দু এবং আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারের ব্যবসায়ী নন্দু এবং আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদামে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল মজুতের খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় নন্দুর গুদাম থেকে ৫০ কেজি ওজনের ১৮৫ বস্তায় নয় হাজার ২৫০ কেজি এবং মোশারফ হোসেনের গুদাম থেকে ১৯৯ বস্তায় ৯ হাজার ৯৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। গুদাম মালিক নন্দু এবং মোশারফ হোসেন পলাতক রয়েছেন। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) দুপুরে ইসলামপুরের চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজারে মোয়াজ্জেম হোসেন এবং মোশারফ হোসেনের যৌথ মালিকানাধীন গুদামে অভিযান চালানো হয়। এ সময় দুজনের গুদাম থেকে ৯৮ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে গুদামের মালিকদের আটক করা হয়নি। এ ঘটনায় দুই গুদাম মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গুদাম মালিক মোয়াজ্জেম হোসেন চিনাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি এবং মোশারফ হোসেন আওয়ামী লীগের সদস্য। সোমবার আবারও আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেনের গুদাম থেকে সরকারি চাল উদ্ধার করা হলো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network