শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

জামালপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

আপডেট: May 7, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

জামালপুরে বকশীগঞ্জ উপজেলায় ধানক্ষেত পাহাড়া দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কামলপুর ইউনিয়নের সাতানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আবদুল মান্নান (৫৫)। তিনি পলাশতলা গ্রামের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ভারত থেকে ৩৫/৪০টি বন্যহাতি সীমান্তের কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশ করে। উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়ের সাতানিপাড়া, বালুরচর, যুদুরচর গ্রামে প্রায় ১০ একর জমির পাকা ধান খেয়ে ফেলে।

এদিকে ধানরক্ষা করতে কৃষকরা তাদের ক্ষেতে পাহাড়া বসায়। বুধবার রাতে ধানক্ষেত পাহাড়া দেয়ার সময় কৃষক আবদুল মান্নান বন্যহাতির আক্রমণে নিহত হন।বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বন্যহাতির পায়ে পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network