জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর জয়লাভ

আপডেট: July 17, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

মির্জা হাকিবুর রহমান লিটন | ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মির্জা হাকিবুর রহমান লিটন। বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন পাঁচ হাজার ৩১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাখাওয়াত হোসেন টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন তিন হাজার ৬৩৯ ভোট। এছাড়া শেখ শফিকুল ইসলাম মোক্তার আনারস প্রতীকে তিন হাজার ৩১৯ ভোট, হাসান আলী ঘোড়া প্রতীকে দুই হাজার ২০৬ ভোট, আতিয়ার রহমান রজনীগন্ধা প্রতীকে দুই হাজার ১৭৬ ভোট, শেখ ফিরোজ আহাম্মদ চশমা প্রতীকে ৯৮৩ ভোট, মকলেচুর রহমান টজো অটোরিক্সা প্রতীকে ৪২১ ভোট এবং শেখ আসাউল ইসলাম মোটরসাইকেল প্রতীকে ২৬২ ভোট পেয়েছেন। এর আগে সোমবার (১৭ই জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১০টি কেন্দ্রে আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৮ হাজার ৮৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাঁর মধ্যে ৫৮৮টি ভোট বাতিল হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ছিল ২২ হাজার ৯৫০ জন। উল্লেখ্য, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮জন, সাধারণ সদস্য পদে ৪৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network