জীবননগরের উথলীতে পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ শহিদুল আটক

আপডেট: September 5, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের অভিযানে ইয়াবাসহ আটককৃত শহিদুল ইসলাম

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করেছে। সোমবার (৪ঠা সেপ্টেম্বর) রাতে উথলী বাজারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার মৃত জয়নুদ্দীনের ছেলে। জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই মাহবুবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ সোমবার রাত সোয়া ১০টার দিকে উথলী গ্রামের বাজারপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উথলী বাজার-ঈদগাহগামী ইটের সলিং রাস্তার উপর হতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শহিদুল ইসলামকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network