জীবননগরে কারাদণ্ডাদেশপ্রাপ্ত ৪ পলাতক আসামি গ্রেফতার

আপডেট: January 6, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পুলিশের মাঝে কারাদণ্ডাদেশপ্রাপ্ত ৪ আসামি » আপডেট নিউজ

চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কারাদণ্ডাদেশপ্রাপ্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, জীবননগর থানাধীন রায়পুর গ্রামের রহম আলীর ছেলে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি রিপন আলী, দেহাটি গ্রামের মৃত মোদাসসের রহমানের ছেলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি টিপু সুলতান, শিয়ালমারী গ্রামের শ্রী সুবোল বিশ্বাসের ছেলে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শ্রী অশোক কুমার বিশ্বাস এবং ধোপাখালী গ্রামের মৃত খোসবারীর ছেলে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি মিলন হোসেন।

বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক জানান, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় বৃহস্পতিবার দিবাগত রাতে বিনাশ্রাম কারাদণ্ডাদেশপ্রাপ্ত ৪ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৬ই জানুয়ারি) সকালে তাদেরকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।

এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network