১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

জীবননগরে গাঁজাসহ একজন আটক

আপডেট: ফেব্রুয়ারি ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে গাঁজাসহ বিপুল মিয়া (৪৫) নামের একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৯ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার কালা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বিপুল মিয়া কালা গ্রামের গাংপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।

চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকালে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম জীবননগর উপজেলার কালা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে বিপুল মিয়াকে ৫০০ গ্রাম গাঁজাসহ তার নিজ বসতবাড়ি হতে আটক করা হয়।

এ ঘটনায় চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে আটক বিপুল মিয়ার বিরুদ্ধে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network