১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান

আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রক্রিয়ায় সারাদেশের হাজার হাজার সাংবাদিক মাঠে থেকে পেশাগত দায়িত্ব পালন করবেন। কিন্তু নির্বাচনকালীন দায়িত্বের কারণে অনেক সাংবাদিক নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হতে না পারায় ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হন, যা একজন নাগরিক হিসেবে তাদের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।

বিএমএসএফ নেতৃবৃন্দ স্মারকলিপিতে সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থায় ভোট প্রদানের সুযোগ যেমন পোস্টাল ব্যালট, অগ্রিম ভোট বা বিকল্প ভোটিং ব্যবস্থার দাবি জানান এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর ও সুস্পষ্ট উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে বিএমএসএফের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, দপ্তর সম্পাদক মো: জাকির হোসেন, ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির সভাপতি জাকির হোসেন প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বিএমএসএফ নেতারা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করেন। অথচ সেই সাংবাদিকরাই যদি ভোটাধিকার থেকে বঞ্চিত হন, তা গণতান্ত্রিক চর্চার জন্য উদ্বেগজনক। আমরা আশা করি নির্বাচন কমিশন সাংবাদিক সমাজের এই যৌক্তিক দাবি বিবেচনায় নেবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network