শিরোনাম
এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা অতিরিক্ত আইজিপি হলেন বাকেরগঞ্জের কৃতিসন্তান ইসরাইল হাওলাদার প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর

জীবননগরে জামায়াতে ইসলামীর কৃষক সমাবেশ

আপডেট: November 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

জীবননগরে জামায়াতে ইসলামীর উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২শে নভেম্বর) বিকালে জীবননগর মুক্তমঞ্চে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী রুহুল আমিন।

এসময় তিনি বলেন, কৃষকরাই আমাদের দেশের মূল চালিকাশক্তি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কৃষি কাজের জন্য আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সরকারি যা বরাদ্দ আসে তা তারা ন্যয্যভাবে বুঝে পাবে।

তিনি আরও বলেন, আজকের সমাবেশ প্রমাণ করে আমরা এখনো কৃষকদের সাথে আছি আগামীতেও থাকব ইনশাআল্লাহ। আমরা ৫৪ বছরের সার সিন্ডিকেট ভেঙে দিতে চাই। যখন খুশি কৃষকরা সার ক্রয় করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ, জেলা তারবিয়াত সম্পাদক জিয়াউল হক, জেলা মাজলিসুল মোফাসসিরিন সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network