শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

আপডেট: October 9, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

জীবননগরে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ই অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

তিনি জানান, জীবননগর বাজার এলাকায় বীজ, কীটনাশক, মুদি দোকান প্রভৃতি প্রতিষ্ঠানে তদারকিকালে বীজের প্যাকেটে আমদানিকারকের তথ্য, মূল্য ও বীজ সম্পর্কিত অন্যান্য তথ্য না থাকায় মেসার্স শীলা বীজ ভান্ডারকে ২৫ হাজার টাকা এবং মেসার্স গ্রিন লাইফ সিডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেশি দামে সার বিক্রি করায় মেসার্স এ্যানি এন্টারপ্রাইজকে জরিমানা করা হয় ২৫ হাজার টাকা। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network