জীবননগরে ফেন্সিডিলসহ যুবক আটক

আপডেট: October 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

জব্দকৃত আলামতসহ পুলিশের মাঝে আটককৃত নুর আলম » আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেন্সিডিলসহ মো. নুর আলম (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয় একটি টিভিএস মোটরসাইকেল। রবিবার (১৬ই অক্টোবর) রাতে উপজেলার নারায়ণপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুর আলম জীবননগর থানাধীন সদরপাড়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মাহাবুবুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ রবিবার রাত পৌনে ৯টার সময় জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের সরকারপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে ৭০ বোতল ফেন্সিডিল ও একটি টিভিএস মোটরসাইকেলসহ নুর আলম নামের একজনকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network