শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

জীবননগরে বিদেশি পিস্তল ও গুলিসহ গাজী জাহিদ আটক

আপডেট: December 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আগ্নেয়াস্ত্রসহ আটক গাজী জাহিদ হাসান

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গাজী জাহিদ হাসান (৩৬) নামের এক যুবককে আটক করেছে। রবিবার (২৮শে ডিসেম্বর) ভোরে তাকে আটক করা হয়। আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরশহরের মহানগর দক্ষিণপাড়ার নুরুল ইসলামের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, রবিবার ভোরে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও জীবননগর থানা পুলিশ জীবননগর পৌরশহরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাজী জাহিদকে আটক করে তার চায়না সাইকেল শোরুমের ভেতর থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি স্মাটফোন, ১১টি সিমকার্ড ও ১টি ব্যাটন।

উদ্ধারকৃত আলামতসহ আটক যুবককে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক গাজী জাহিদের বিরুদ্ধে জীবননগর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে। মামলা দায়ের শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network