জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: June 17, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

জীবননগর বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৭ই জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান।

তিনি জানান, বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর বাজার এলাকায় চাউল, ঔষধ, সার ও বীজ বিক্রয়ের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ তদারকির সময় মূল্য তালিকা হালনাগাদ না করায় আশরাফুল হকের প্রতিষ্ঠান আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা, বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য তথ্য না থাকায় আব্দুল হাকিমের প্রতিষ্ঠান জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং লাইসেন্স ব্যতীত ব্যাবসা পরিচালনা করার জন্য আব্দুল আলীমের প্রতিষ্ঠান এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালাম জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network