শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট: February 5, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

              ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গার জীবননগরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৫ই ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর বাজারে হোটেল, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় চ্যাংখালি রোডে মেসার্স মুক্তার স্টোর নামক প্রতিষ্ঠানে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আশিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা এবং মেসার্স ওহিদুল স্টোরের মালিক মাহফুজুর রহমানকে ক্ষতিকর রঙ মেশানো নিম্নমানের চিপস ও মেয়াদ-মূল্যবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স সিরাজ হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে বাসি গ্রিল ও কাচা মাছ-মাংসের সাথে অন্যান্য রেডি খাবার সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও তৈরিকৃত খাবার স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ না করার অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার শ্রী দুলাল ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয। চুয়াডাঙ্গা জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম এবং জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনার কাজে সহযোগিতা করেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network