শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু

আপডেট: November 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মেরে রাসেল হোসেন (২১) নামে যুবকের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে ইকোপার্কের অদূরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন।

জানা যায়, বুধবার সকালে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের ইকোপার্কের পাশে খাদের মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহটির পাশে একটি নীল রংয়ের অ্যাপাসি আরটিআর মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুর গাছের সাথে ধাক্কা মেরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত রাসেল হোসেনের পিতা ইলিয়াস হোসেন বলেন, আমার ছেলে রাজমিস্ত্রীর কাজ করে। গতকাল রাত ৮ টার দিকে সে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়। তারপর আর বাড়ি ফেরেনি। সারারাত তার মোবাইল নম্বরে কল দেওয়া হয়েছে কিন্তু রিসিভ হয়নি। আজ সকালে খবর পেলাম সে এক্সিডেন্ট করেছে। এসে দেখি আমার ছেলে মারা গেছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তিনি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network