শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

জীবননগরে ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আপডেট: January 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার গোয়ালপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।  আটক মাহাবুল হোসেন একই উপজেলার মেদিনীপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

বৃহস্পতিবার বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জীবননগর-গোয়ালপাড়া সড়কে জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশের পাকা রাস্তার উপর চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় মাহাবুল হোসেন নামের একজনকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৩টি স্বর্ণের বার, ১টি মোটরসাইকেল ও মোবাইল ফোন। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিজ জিম্মায় রেখে বহন করছিলেন।

উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩৪৯ দশমিক ৪৯ গ্রাম। যার আনুমানিক সিজার মূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারসমূহ চুয়াডাঙ্গা জেলার সরকারি কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network