জীবননগর মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট: August 11, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

জীবননগর মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার মুহূর্ত | ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

জীবননগর মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ই আগস্ট) রাত ৮টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর পৌরশহরের আখ সেন্টার সংলগ্ন মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা সাংবাদিক এইচ এম হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সভাপতি ও জীবননগর মানবিক সংগঠনের উপদেষ্টা এম আর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা সাংবাদিক এম আই মুকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন কালবেলার জীবননগর প্রতিনিধি মুতাছিন বিল্লাহ, সময়ের সমীকরণের ভ্রাম্যমাণ প্রতিনিধি এ আর ডাবলু, জীবননগর বার্তার অর্পণ রকি, জীবননগর মানবিক সংগঠনের সদস্য আব্দুল হালিম, ঠিকাদার জাহিদুল ইসলাম, সাংবাদিক এম.এ.আর.নয়ন, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। উল্লেখ্য, সমাজের অবহেলিত, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য ১০ই আগস্ট ২০২২ খ্রি. তারিখে জীবননগর মানবিক সংগঠন যাত্রা শুরু করে। যাত্রা শুরুর পর থেকে নানাবিধ ভালোকাজ করে সংগঠনটি ইতোমধ্যে উপজেলাবাসীর সুনাম কুড়িয়েছে।

সংগঠনটির উদ্যোক্তা এইচ এম হাকিম বলেন, ‘জীবননগর মানবিক সংগঠন যাত্রা শুরুর পর থেকে আমরা বেশকিছু রোগীর চিকিৎসা ব্যয়ে সহযোগিতা করেছি। শীতার্ত মানুষের মাঝে বিতরণ করেছি শীতবস্ত্র। অসহায় শিশুদের জন্য কিনে দিয়েছি ঈদের নতুন পোষাক। উপজেলার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিশুদের মাঝে বিতরণ করেছি রান্না করা খাবার। রোজাদারদের হাতে পৌঁছে দিয়েছি ইফতার। সামনের দিনগুলোতে এ ধরনের কর্মকাণ্ড আমরা অব্যাহত রাখতে চাই। যারা সবসময় আমাদের পাশে থেকে সহযোগিতা করছেন তাদের সকলের প্রতি প্রকাশ করছি আন্তরিক কৃতজ্ঞতা।’ এদিকে জীবননগর মানবিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সংগঠনটির সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা জেমস অলক চৌধুরী ও উপদেষ্টা ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ অন্যান্য শুভাকাঙ্ক্ষী।

প্রতিবেদক: এম.এ.আর.নয়ন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network