শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

জীবননগর সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

আপডেট: March 12, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৬ লাখ ৭৫ হাজার টাকার ২ হাজার ২৫০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ই মার্চ) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির একদল বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/৫-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠের পাকা রাস্তার পাশে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ২৫০ পিস ভারতীয় ওষুধ। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৫ হাজার টাকা। অভিযানে নেৃতত্বে দেন হাবিলদার ইছাববর আলী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network