জীবননগর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদক উদ্ধার

আপডেট: April 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও মাদক উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৯ই এপ্রিল) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী ও মাধবখালী বিওপির বিজিবি সদস্যরা বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৭ লাখ ১০ হাজার টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে। এর মধ্যে উথলী বিওপির অভিযানে ৫ লাখ ৩১ হাজার টাকার এবং মাধবখালী বিওপির অভিযানে ১১ লাখ ৭৯ হাজার টাকার ওষুধ উদ্ধার করা হয়।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির বিজিবি সদস্যরা বুধবার রাত ৯টার দিকে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের একটি আমবাগানের মধ্যে মাদকবিরোধী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ২৪ বোতল ভারতীয় মদ ও ১১ বোতল নেশাজাতীয় সিরাপ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network