শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

জীবননগর সীমান্তে বিজিবির অভিযান, বিদেশি পিস্তল ও মাদক উদ্ধার

আপডেট: July 8, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার মাধবখালী বিওপির আওতাধীন মাধবখালী গ্রামের একটি বাঁশবাগানের ভেতর থেকে আসামীবিহীন অবস্থায় এই আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

বুধবার (৮ই জুলাই) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ২টার দিকে একজন অজ্ঞাত চোরাকারবারিকে ধাওয়া করে।

বিজিবির ধাওয়ায় উক্ত চোরাকারবারি সীমান্ত পিলার ৭০/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের জসিম উদ্দিনের বাঁশবাগানের মধ্যে একটি প্লাস্টিকের নেটের বস্তা ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয় জনগণের উপস্থিতিতে উক্ত নেটের বস্তা খোলা হয় এবং বস্তার ভিতরে ২২ বোতল এসকাফ সিরাপের মধ্যে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায়।

উদ্ধারকৃত আলামতসমূহ জীবননগর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network