১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

জীবননগর সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক

আপডেট: মে ৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ নাজমুল ইসলাম (২৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৫ই মে) রাতে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের একটি আমবাগানের ভেতর হতে তাকে আটক করা হয়। আটক নাজমুল ইসলাম হরিহরনগর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি মঙ্গলবার রাত ৯টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/৩-এস হতে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হরিহরনগর গ্রামের নাজমুলের আমবাগানের ভেতর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে নাজমুল ইসলামকে আটক করে তার হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ৯০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ১টি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড।

এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক ও জব্দকৃত আলামতসহ সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network