আপডেট: August 20, 2026
আমিনুর রহমান নয়ন: চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ, ৩৪ বোতল মদ ও ২ কেজি গাঁজাসহ টিটন রাসেল (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২০শে আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩/৪-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের শুকুর আলীর পুকুরের পাশ হতে তাকে আটক করেন।
আটক টিটন রাসেল মেদিনীপুর গ্রামের আলিহিম মণ্ডলের ছেলে। এ ঘটনায় আটক যুবকের বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের ও জব্দকৃত মাদকদ্রব্যসহ সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

