শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

ঝালকাঠিতে যমুনা ওয়েল বার্জ ডিপোতে ডিজেল বিক্রি শুরু

আপডেট: April 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পরে ভাসমান বার্জ যমুনা ওয়েল ডিপোতে ডিজেল বিক্রি শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে এর উদ্বোধন করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (অপারেশন্স) মো. জসিম উদ্দিন।

এসময় ডিপোর ডিএস আবুল বাশার, ট্যাংক লরি মালিক সমিতির বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক মীর আহসান পারভেজ, ঝালকাঠি চেম্বার অব কমার্সের পরিচালক জয়ন্ত কুমার সাহা উপস্থিত ছিলেন।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামতের জন্য যমুনা ওয়েল কম্পানির ভাসমান বার্জ ডিপো থেকে ডিজেল সরবরাহ দীর্ঘ দুই বছর ধরে বন্ধ ছিল।রবিবার থেকে বিক্রি শুরু হলো। বর্তমানে এখানে সাড়ে তিন লাখ লিটার ডিজেল সংরক্ষিত আছে। প্রথম দিনেই তালিকা ভুক্ত ডিলারদের কাছে ১২ হাজার লিটার ডিজেল বিক্রি করা হয়েছে। এখন থেকে এখানে নিয়মিত ডিজেল পাওয়া যাবে।এর ফলে কৃষকদের জ্বালানি সংকট অনেকটা লাঘব হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network