শিরোনাম
খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ

ঝালকাঠিতে লাইসেন্সবিহীন ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট: December 7, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠিতে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন। রবিবার কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা এই অভিযানের নেতৃত্ব দেন। এসময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদফতর, ঝালকাঠি কার্যালয়ের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল।

অভিযানের বিবরণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাঠালিয়া উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পাঁচটি ইটভাটা সম্পূর্ণরূপে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, ভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল, যা পরিবেশ দূষণ ও ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network