২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

ঝালকাঠিতে শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে বন্ধুসভার মানববন্ধন

আপডেট: মে ২২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: “শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে মানববন্ধন করেছে ঝালকাঠি বন্ধুসভা।শুক্রবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা অ্যাডভোকেট সাকিনা আলম লিজা। ঝালকাঠি বন্ধুসভার সহসভাপতি বীথি শর্মা বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাহাত মাঝি।মানববন্ধনে আরও বক্তব্য দেন বন্ধুসভার সভাপতি শাকিল হাওলাদার রনি, সদস্য ফারজানা ইমাম, প্রশান্ত দাস হরি, উপদেষ্টা মু. আল-আমিন বাকলাই এবং স্থানীয় প্রতিনিধি হাসান মাহমুদ।

বক্তারা বলেন, দেশে ধারাবাহিকভাবে শিশু ও নারী নির্যাতন, নিপীড়ন ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব অপরাধের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাঁরা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সাকিনা আলম লিজা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। অপরাধীদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের অপরাধের প্রবণতা আরও বাড়বে।

সভাপতির বক্তব্যে বীথি শর্মা বণিক বলেন, শুধু প্রতিবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না, এর বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ সমাজ উপহার দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।আয়োজকেরা জানান, রাজধানীর মিরপুরে শিশু রামিসা হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক কয়েকটি বর্বরোচিত ঘটনায় সারা দেশের মানুষ ক্ষুব্ধ ও শঙ্কিত। আইনের ফাঁকফোকর ও বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এর প্রতিবাদেই ঢাকাসহ দেশের সব বন্ধুসভা একযোগে এই মানববন্ধনের আয়োজন করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network