শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

ঝালকাঠি জেলা যুবদলের দুই সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা

আপডেট: November 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক সভায় ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

 

মঙ্গলবার দলের প্রধান কার্যালয়ে সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শামীম তালুকদারকে আহবায়ক এবং আনিসুর রহমান খানকে সদস্য সচিব করে ২ সদস্যের কমিটির ঘোষণা করা হয়।

 

এদিকে কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই ঝালকাঠি জেলা যুবদলের নেতাকর্মী সহ উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতোমধ্যেই নিজেদের চাহিদা অনুযায়ী প্রাপ্তি পেতে দৌড়ঝাঁপ শুরু করেছে নেতাকর্মীরা।

 

কমিটির ব্যাপারে নতুন আহবায়ক শামীম তালুকদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ কর্ণধার, রাংলার আপামর জনতার প্রানের স্পন্দন, প্রিয় নেতা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের উপরে বিশ্বাস এবং আস্থা রেখে যেই দায়িত্ব দিয়েছে তার মান রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করব। ঝালকাঠি জেলার যুবদলের সকল কমিটি তারেক রহমানের নির্দেশনা মেনে গঠন করে সরকার পতনের আন্দোলনে মাঠে থাকবো আমরা। আমরা দেখিয়ে দিতে চাই বিগত দিনের ঝালকাঠি জেলা যুবদলের সকল কমিটির চেয়ে আমরা যোগ্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network