শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

ঝিনাইদহে নবজাতকের নাম রাখা হলো ‘করোনা’

আপডেট: April 19, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ মহামারি করোনার তাণ্ডবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিন বাড়ায় কাঁপছে গোটা পৃথিবী। এই কঠিন সময়ে পৃথিবীতে আগমনকারী নবজাতকদের স্মরণীয় করে রাখতে করোনা সম্পর্কিত নামের নজির দেখা গেছে প্রতিবেশী দেশ ভারতে। এবার ঝিনাইদহের সদ্যজাত এক নবজাতকের নাম রাখা হয়েছে ‘করোনা’।
শনিবার জেলার সদর হাসপাতালে কুয়েত প্রবাসী সাদিকের স্ত্রী সালেহা নবজাতকটির জন্ম দেন। সাদিক ঝিনাইদহ কাঞ্চননগর এলাকার বাসিন্দা। এদিকে ১৭ বছর পর মা ও বাবা হওয়ার স্বাদ পেয়েছেন এ দম্পতি।
 
সদর হাসপাতালের কর্মচারীরা জানায়, শনিবার সাড়ে ১১ টায় হাসপাতালে ভর্তি হন গর্ভবতী সালেহা। ভর্তির কিছুক্ষণ পরই সিজারের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন ওই প্রসূতি। পরে সদ্যজাত নবজাতকের নাম ‘করোনা’ রাখার সিদ্ধান্ত নেয় পরিবার।
 
নবজাতকের বাবা সাদিক জানান, বিপদজ্জনক করোনাভাইরাস বিশ্বের অনেক মানুষকে মেরে ফেলছে। তবে অনেক ভালো অভ্যাস গড়ে তুলতে ভাইরাসটি সহায়তা করছে। আতঙ্কের মাঝে অনেক ভালোর সৃষ্টি হয়। তাই ভয়কে জয় করে সরকারি নির্দেশ মেনে চললেই সবাই সুরক্ষিত থাকব। ভাইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। এই যুদ্ধের স্মৃতির প্রতীক হয়ে থাকবে আমার স্ত্রী ও সদ্যজাত কন্যা। তারা উভয়ই সুস্থ রয়েছে।
 
অন্দিযকে করোনা নামের শিশুর ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। এতে ছবিটি ভাইরাল হয়। অনেকে নাম রাখার ব্যাপারে মন্তব্য বক্সে সমালোচনা করেছেন। আবার অনেকে প্রশংসা করেছেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network