শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ জনের বাড়ি বাউফলে

আপডেট: December 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মঙ্গলবার ভোরে টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে। বিষয়টি নিশ্চিত করেছেন নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার।নিহত ৪ ব্যক্তি হলেন নওমালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোখলেচ আকনের ছেলে মো. রিয়াজ আকন (২৬), ৬নং ওয়ার্ডের ফোরকান মোল্লার ছেলে নজরুল মোল্লা (২৩), ৭নং ওয়ার্ডের খালেক হাওলাদারের ছেলে সোবাহান হাওলাদার (২৩) ও একই ওয়ার্ডের চাঁন মিয়া মৃধার ছেলে বাবুল মৃধা (৩৪)। তারা সবাই ঢাকার ধোলাইখাল এলাকায় মেশিনারি ট্রান্সপোর্টের শ্রমিক হিসেব কর্মরত ছিলেন।

সোমবার রাতে ট্রাকযোগে একটি প্রেস মেশিন নিয়ে বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে বিপরীতমুখী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জনের মৃত্যু হয়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।নিহত ওই ৪ শ্রমিকের গ্রামের বাড়িতে বর্তমানে শোকের মাতম চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network