১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
বরিশালে ৭টি শিয়াল পিটিয়ে হত্যায় আদালতে মামলা বাবুগঞ্জে বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন

টানা ৪র্থ বার সেরা আখ চাষি নির্বাচিত হলেন শামীম হুসাইন

আপডেট: ডিসেম্বর ৫, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

সেরা আখ চাষির পুরস্কার গ্রহণ করছেন শামীম হুসাইন

টানা ৪র্থ বার কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের সেরা আখ চাষি নির্বাচিত হয়েছেন শামীম হুসাইন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামের দক্ষিণপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে শামীম হুসাইন একর প্রতি সর্বোচ্চ ৫৭ মে.টন আখ উৎপাদন করায় তাকে আবারও সেরা আখ চাষি নির্বাচিত করা হয়।

কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ২০২৫-২৬ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার (৫ই ডিসেম্বর) বিকালে মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে আয়োজিত দোয়া মাহফিল শেষে শামীম হুসাইনের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বিএসএফআইসির চেয়ারম্যান (অ.দা.) রশিদুল হাসান, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসান প্রমুখ।

শামীম হুসাইন বলেন, ‘আমি ৪ একর জমিতে আখ রোপণ করেছিলাম। কেরুজ কর্তৃপক্ষের সার্বিক সহযোগিতায়, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফসলের নিবিড় পরিচর্যা করে আখ চাষিদের মধ্যে আমি একর প্রতি সর্বোচ্চ ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছি। এই নিয়ে টানা ৪র্থ বারের মতো সেরা আখ চাষি নির্বাচিত হলাম। আগামীদিনেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমি সকলের নিকট দোয়া কামনা করছি।’

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network