শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

টেকনাফে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আপডেট: August 16, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার রাতে উপজেলার জাদিমুরা এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ১১ কোটি ৭০ লাখ টাকা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমুড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে।

এমন গোপন খবরে অভিযান চালায় বিজিবির দমদমিয়া বিওপির বিশেষ টহলদল।পরে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পাঁচটি বস্তা ফেলে রেখে পালিয়ে যান। এরপর ওই বস্তাগুলোতে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১১ কোটি ৭০ লাখ টাকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network