আপডেট: January 20, 2023
কম্বল বিতরণ করছেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন » আপডেট নিউজ
চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২০শে জানুয়ারি) দুপুর ২টার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরশহরের নাইটগার্ডদের মাঝে কম্বল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল-মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেক, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) ওলিউল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান, সদর ফাঁড়ির ইনচার্জ হোসেন আল মাহাব্বুরসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, তীব্র শীতে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের পাশাপাশি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ। ইতোমধ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানা এলাকার গ্রাম পুলিশদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

