শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধর: চিকিৎসক আটক

আপডেট: September 3, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর আহত দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন এএসআই রবিউল হাসান ও কনস্টেবল রবিউল ইসলাম।ট্রাফিক মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম জানান, ট্রাফিক সদস্যরা নিয়ম অনুযায়ী সিগনাল সামলাচ্ছিলেন। সিগনালের একপাশ আটকে থাকায় গাড়ি ছাড়তে তাড়া দেওয়া হয়, যার ফলে একটি চিকিৎসকের সঙ্গে তর্ক শুরু হয়। পরে ওই চিকিৎসক কয়েকজনকে সঙ্গে নিয়ে ফিরে এসে ট্রাফিক পুলিশের দুই সদস্যকে মারধর করেন।

মারধরের ঘটনায় ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।খিলগাঁও থানার এসআই মো. গুলজার হোসেন জানান, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বাকিদের খোঁজ নেওয়া হচ্ছে।ট্রাফিক মতিঝিল বিভাগের উপকমিশনার দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী বলেন, “দায়িত্বে থাকা সদস্যদের উপর হামলার ঘটনা আইনগতভাবে যথাযথভাবে মোকাবিলা করা হবে।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network