শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

ডাসারে স্কুলছাত্রকে নির্যাতনের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা

আপডেট: December 8, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি।। মাদারীপুরের ডাসারের কমলাপুর গ্রামে হাত-পাঁ বেধে ঘরের মধ্যে নিয়ে লোহার পাইপ দিয়ে বেদম পিটানোর ঘটনায়, আহতের পিতা বাদী হয়ে ৬ জনসহ অজ্ঞাত আরো তিন-চার জন আসামি করে থানায় মামলা হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে।

মামলার আসামিরা হলেন,রেজাউল করিম ভাষাই, কালাই শিকদার, আবু হাওলাদার, ইঞ্জিল শিকদার, আতিয়ার বেপারী, ইউনূস সর্দারসহ অজ্ঞাত আরো তিন-চার জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার এলাকার কমলাপুর বাজারে কালাই শিকদারের হার্ডওয়ারের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় নগদ টাকা আর মোবাইল চুরি হলে এ ঘটনার অভিযোগে পূর্ব কমলাপুর গ্রামের হিমজাল চোকিদারের দশম শ্রেণীতে পড়–য়া ছেলে আসিক চৌকিদারকে বাজার থেকে তুলে নিয়ে যায় ডাসারের ব্যবসায়ী রেজাউল করিম ভাষাই। এক পর্যায়ে ভাষাইয়ের নেতৃত্বে ৫ থেকে ৬ জন মিলে আসিককে দড়ি দিয়ে বেঁধে লোহার পাইপ দিয়ে বেদম পিটানোর পরে এক পর্যায়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করে। এসময়ে বুঁকের উপর উঠে লাথি-ঘুষি দিয়ে থাকে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানেও ভাষাইয়ের লোকজন চিকিৎসা নিতে বাঁধা দেয়। শনিবার রাতে বিষয়টি একব্যক্তি ফেসবুকে দিলে সমালোচনার ঝড় উঠে।
মামলার বাদি হিমজাল চৌকিদার বলেন, আমারা দ্রুত আসামীদের গ্রেফতারের দাবী যানাই। আমাকে একটি মহল আপস মিমাংসার জন্য চাপ দিয়ে আসছে।
এব্যাপারে ডাসার থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, আহতের পিতা বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি দোষীদের গ্রেফতার করতে। দোষীদের কোন ছাড় দেয়া হবে না।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network