ডেঙ্গু‌তে বরিশালে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৪!

আপডেট: July 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতি‌বেদক:: বরিশালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইমরান (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ইমরান পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা। চলতি বছরে বরিশাল বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৬ জনের মৃত্যু হয়েছে।আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ২৮৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ জন শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ২০১ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।
এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৬ জন, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলায় ৬৬ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ৪০ জন, বরগুনায় ২৯ জন ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৫৮ জন রোগী চিকিৎসাধীন।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৪০০৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। তা‌দের ম‌ধ্যে ৬জন ডেঙ্গু আক্রান্ত রোগীর শের ই বাংলা হাসপাতা‌লে মৃত্যু হ‌য়ে‌ছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ২৪৩ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network