ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৪

আপডেট: March 6, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শামীম মীর, গৌরনদী প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার কসবা এলাকার ইসলামিক মিশন এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।

শুক্রবার (৬ মার্চ, ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে। এই দুর্ঘটনায় ২ জন নিহত এবং ৪ জন গুরুতর আহত হয়েছেন।

‎নিহতদের পরিচয় মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০): মাইক্রোবাস চালক। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা। মো. ইলিয়াস হোসেন (৫৫/৫৭): মাইক্রোবাসের যাত্রী। তিনি ঢাকার এলিফ্যান্ট রোড এলাকার বাসিন্দা।

‎ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা টেকেরহাট পরিবহনের (টেকেরহাট এক্সপ্রেস/এন্টারপ্রাইজ) একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

‎খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস দুটি পুলিশ জব্দ করেছে। বাসের চালক ঘটনার পর পালিয়ে গেছে। দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network