তালতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউএনও’র আর্থিক সহায়তা

আপডেট: March 9, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকির তবক গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম ক্ষতিগ্রস্ত মোঃ নিজাম মোল্লার হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে জাকির তবক গ্রামে মোঃ নিজাম মোল্লার বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। আগুনে পরিবারটির প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network