আপডেট: May 10, 2026
আপডেট:
তালতলী বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় এম্বুলেন্স মালিকদের সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে নতুন কমিটি গঠন করা হয়েছে।আজ ১০ মে, রবিবার সকাল ৯টায় তালতলী হাসপাতাল সড়কে অবস্থিত সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সামীম মৃধা এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কবির মৃধা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ জুয়েল এবং কার্যনির্বাহী সদস্য হাইরাজ মাঝি।সভায় উপস্থিত সদস্যরা জানান, উপজেলার এম্বুলেন্স সেবাকে আরও উন্নত করা, জরুরি রোগী পরিবহনে দ্রুত সেবা নিশ্চিত করা এবং মালিকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি সামীম মৃধা বলেন, তালতলীর মানুষকে দ্রুত ও মানসম্মত এম্বুলেন্স সেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য। সকলের সহযোগিতা নিয়ে আমরা কাজ করতে চাই।সাধারণ সম্পাদক কবির মৃধা বলেন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, সেবার মান উন্নয়ন এবং রোগীদের প্রতি মানবিক আচরণ নিশ্চিত করতে আমরা কাজ করব।সভা শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং সংগঠনের সফলতা কামনা করেন।

