শিরোনাম
উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক ‘আপা আপা করিস না, ৩০ টাকায় পাইবা না’,অভিনব কৌশালে শীতের পোশাক বিক্রি! বরিশালে টিটিসি পরিদর্শনে এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ মাদক কারবারি আটক ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ হাতেনাতে প্রকৌশলী আটক পিরোজপুরে বুদ্ধিপ্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে যুবক আটক

তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আপডেট: November 24, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

তালতলী (বরগুনা) প্রতিনিধি:: স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বরগুনার তালতলীতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ। আজ সোমবার (২৩ নভেম্বর) দিনব্যাপী তালতলী শিশু উন্নয়ন কর্মসূচির (সিডিপি) কার্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে স্থানীয় মানুষের মধ্যে পুষ্টিকর খাবার ও স্বাস্থ্য উপকরণ বিতরণ, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ তালতলী সিডিপির ম্যানেজার সুব্রত মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংস্থাটির স্বাস্থ্য কর্মকর্তা সুমন মল্লিক সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি ছিলেন তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ।

আলোচনা সভায় ডা. ইশতিয়াক আহমেদ স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টিকর খাবার গ্রহণ, রোগ প্রতিরোধ ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি সুস্থ জীবনযাপনে নিয়মিত স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্যসেবা ও পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ কর্মসূচির লক্ষ্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network